ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • ৪৫টি দরিদ্র দেশে বিনা মুনাফায় ওষুধ দেবে ফাইজার

    ৪৫টি দরিদ্র দেশে বিনা মুনাফায় ওষুধ দেবে ফাইজার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের দরিদ্রতম ৪৫টি দেশে বিনা মুনাফায় ওষুধ সরবরাহ করবে ফাইজার। কভিড চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ প্যাক্সলভিড, স্তন ক্যান্সারের বহুল বিক্রিত ওষুধ আইব্র্যান্সসহ প্রতিষ্ঠানটির পেটেন্ট করা সব ওষুধ অলাভজনক দামে বিক্রি করা হবে। বুধবার এ তথ্য জানিয়েছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

    ফাইজার জানিয়েছে, সংক্রামক রোগ, নির্দিষ্ট ধরনের ক্যান্সার এবং বিরল এবং প্রদাহজনিত রোগের চিকিৎসায় ২৩টি সম্পূর্ণ মালিকানাধীন, পেটেন্ট করা ওষুধ এবং ভ্যাকসিন সরবরাহ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। 

    প্যাক্সলভিড ও আইব্র্যান্স ছাড়াও এই তালিকায় রয়েছে নিউমোনিয়ার টিকা প্রেভনার ১৩, রিউমেটয়েড আথ্রাইটিসের ওষুধ জেলজানজ এবং ক্যান্সারের চিকিৎসার জন্য জালকরি ও ইনলিটার মতো গুরুত্বপূর্ণ ওষুধ। পাশাপাশি বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে তৈরি কভিড-১৯-এর টিকাও সরবরাহ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া নতুন কোনো ওষুধ বা টিকা বাজারে ছাড়া হলে সেগুলোও এই তালিকায় যুক্ত হবে।


    প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্ট বোরলা এক সাক্ষাৎকারে জানান, যে ওষুধগুলো দরিদ্র দেশগুলোতে দেয়া হবে সেগুলো তাদের কাজে লাগবে। তিনি বলেন, স্পষ্টতই, ভাইরাসবিরোধী ওষুধটি (প্যাক্সলভিড) তাদের জন্য একটি বড় প্রাপ্তি হতে যাচ্ছে। এটা যদি তাদের দরকার হয়, তারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন।

    এ দেশগুলোতে চিকিৎসা পরিষেবা সহজলভ্য নয়। বিল অ্যান্ড মেলিন্ড গেটস ফাউন্ডেশনের মতে, নতুন কোনো চিকিৎসা উদ্ভাবিত হলে তা স্বল্প আয়ের দেশগুলোতে পৌঁছাতে চার থেকে সাত বছর লেগে যায়। সব ধরনের চিকিৎসা এসব দেশে সহজলভ্যও নয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ