ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • বিচক্ষণ বন্দুকনীতির’ আহ্বান জানালেন কমলা হ্যারিস

    বিচক্ষণ বন্দুকনীতির’ আহ্বান জানালেন কমলা হ্যারিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্রে ‘যুক্তিসঙ্গত ও বিচক্ষণ’ বন্দুকনীতির আহ্বান জানালেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে শহরের একটি স্কুলে বন্দুকধারীর হামলার ঘটনার পর মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান।

    উল্লেখ্য, রব এলিমেন্টারি স্কুলে এই বন্দুক হামলার ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত এক শিক্ষকসহ ২১ জন নিহত হয়েছে। এছাড়া হামলাকারীকেও হত্যা করেছে পুলিশ।
    এ বিষয়ে কমলা হ্যারিস বলেন, “যতবারই এরকম ট্র্যাজেডি ঘটে, আমাদের হৃদয় ভেঙে যায়... এবং তবুও তা ঘটতে থাকে।”

    তিনি বলেন, “যথেষ্ট হয়েছে। একটি জাতি হিসেবে, আমাদের পদক্ষেপ নেওয়ার সাহস থাকতে হবে এবং যুক্তিসঙ্গত এবং বিচক্ষণ নীতি তৈরি ও এর মধ্যে সম্পর্ক বুঝতে হবে, যাতে এমন কিছু আর না ঘটে।”


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ