ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • টেক্সাসে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

    টেক্সাসে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৪ শিক্ষার্থী ও এক শিক্ষকসহ মোট ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

    স্থানীয় সময় মঙ্গলবার উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এ হত্যাযজ্ঞ ঘটে। বুধবার টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    গভর্নর জানিয়েছেন, রব এলিমেন্টারি স্কুলটি আমেরিকার সপ্তম বৃহত্তম শহর সান আন্তোনিও থেকে প্রায় ৮৩ মাইল (১৩৩ কি.মি.) পশ্চিমে অবস্থিত। এটি একটি প্রাথমিক বিদ্যালয়। এর শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ১১ বছর।

    অ্যাবট আরও জানান, সন্দেহভাজন বন্দুকধারী একজন ১৮ বছর বয়সী যুবক। তিনি উভালদেতে বসবাস করতেন। সালভাদর রামোস নামে ওই সন্দেহভাজন গাড়ি থেকে নেমে বন্দুক হাতে বিদ্যালয়টিতে প্রবেশ করেন। তার হাতে একটি হ্যান্ডগান এবং একটি রাইফেল ছিলো। এ সময় এলোপাতাড়ি গুলি ছুড়লে ১৪ জন ছাত্র এবং একজন শিক্ষক নিহত হন। পরে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে হামলাকারীও নিহত হন।

    এ ঘটনায় স্থানীয় পুলিশ জানায়, বন্দুকধারীর গুলিতে আরও অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ৬৬ বছর বয়সী নারী এবং একজন ১০ বছর বয়সী শিশু আন্তোনিওর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

    এদিকে এ ঘটনাটির তদন্তে নেমেছে রাজ্যের পুলিশ। ইতোমধ্যে জনসাধারণকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে নিয়েছেন তারা। উভালদে মেয়র ডন ম্যাকলাফলিন জানিয়েছেন, এফবিআই তদন্তে সহায়তা করছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ