ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার
  • বাইডেনের সম্মেলনের কাছে যুদ্ধবিমান ওড়ালো চীন-রাশিয়া

    বাইডেনের সম্মেলনের কাছে যুদ্ধবিমান ওড়ালো চীন-রাশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টোকিওতে চারদেশীয় জোট কোয়াডের শীর্ষ সম্মেলন চলছে।  সেখানে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ কোয়াডভুক্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা।


    এরমধ্যেই জাপানের আকাশসীমার কাছে যৌথভাবে যুদ্ধবিমানের মহড়া চালিয়েছে চীন ও রাশিয়া। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার (২৪ মে) এ তথ্য জানানো হয়েছে।
    মার্কিন রাষ্ট্রপতি ছাড়াও সম্মেলনে উপস্থিত আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

    জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশির বরাত দিয়ে বার্তা সংস্থ এএফপির প্রতিবেদনে বলা হয়, কোয়াডের নেতারা টোকিওতে সম্মেলনে অংশ নেওয়ার সময় এই যুদ্ধবিমান ওড়ানো হয়েছে।  

    তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের নেতাদের আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করার সময় চীন এবং রাশিয়ার যুদ্ধবিমান ওড়ানোয় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে।  

    তবে বিমানগুলো আঞ্চলিক আকাশসীমা লঙ্ঘন করেনি বলে এএফপিকে জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত নভেম্বরের পর চতুর্থবারের মতো রাশিয়া ও চীন যৌথভাবে জাপানের কাছে যুদ্ধবিমান ওড়াল।

    কিশি সাংবাদিকদের বলেছেন, জাপান সাগরে দুটি চীনা বোমারু বিমানের সঙ্গে রাশিয়ান দুটি বোমারু বিমান যোগ দিয়েছিল। তারা পূর্ব চীন সাগর পর্যন্ত গিয়েছে।  

    তিনি বলেন, মঙ্গলবার রাশিয়ার গোয়েন্দা তথ্য সংগ্রহকারী একটি বিমানও উত্তর হোক্কাইডো থেকে জাপানের মধ্যাঞ্চলীয় নোটো উপদ্বীপের দিকে উড়ে গেছে।

    এর আগে কোয়াডের নেতারা এক বিবৃতিতে ওই অঞ্চলে বলপ্রয়োগের মাধ্যমে যে কোনো ধরনের স্থিতাবস্থা পরিবর্তনের প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। তবে ওই বিবৃতিতে রাশিয়া অথবা চীনের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।  

    জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি বলছে, গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত জাপানের আকাশসীমার কাছে এক হাজার ৪ বার যুদ্ধবিমান উড়িয়েছে চীন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ