ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার
  • ধূলিঝড়ের কবলে ইরাক

    ধূলিঝড়ের কবলে ইরাক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফের ধূলি ঝড়ের কবলে পড়েছে ইরাক। চলতি মাসেই এ নিয়ে তৃতীয় বারের মতো এমন অবস্থার মুখোমুখি হল ইরাক। সোমবার দেশটির রাজধানী বাগদাদসহ বেশ কয়েকটি শহর ধূলিঝড়ের কবলে পড়ে।

    এদিন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শত শত মানুষ। প্রচণ্ড ধুলার কারণে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এমনকি বন্ধ রাখা হয়েছে বাগদাদ বিমানবন্দরও।

    এছাড়া ধূলিঝড়ের কারণে রাস্তায় খুব একটা মানুষের আনাগোনা ছিলো না। অন্যদিকে ঝড়ের কবলে পড়া প্রদেশগুলোতে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ করেছে কর্তৃপক্ষ।

    এসময় আগামী দুইদিন ইরাক বাদেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ধূলিঝড় আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

    এর আগে চলতি মাসের শুরুতে পরপর দুবার ধূলিঝড়ের কবলে পড়ে দেশটি। ওই ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হোন পাঁচ হাজারের বেশি মানুষ। ইরাকে মৌসুমি ধূলিঝড় স্বাভাবিক ঘটনা হলেও সম্প্রতি ঘন ঘন এর উপস্থিতি বেশ উদ্বেগে ফেলেছে নাগরিকদের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ