ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার
  • চীনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাইডেনের

    চীনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাইডেনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তাইওয়ান ইস্যুতে চীনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাপানে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে টোকিওতে বৈঠকের পর তিনি এ হুমকি দেন। 

    তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, ‘হ্যাঁ, আমরা এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এক চীন নীতির সঙ্গে একমত। আমরা তাতে সই করেছি। কিন্তু জোর করে তাইওয়ানকে নিয়ন্ত্রণে নেওয়ার দৃষ্টিভঙ্গি সঠিক নয়। এটা করা হলে গোটা অঞ্চলই অস্থিতিশীল হয়ে পড়বে এবং তা ইউক্রেনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের সমতুল্য হবে।’
     
    বাইডেন আরও বলেন, তাইওয়ানের খুব কাছাকাছি এলাকায় বিমান উড়িয়ে এবং নানা মহড়া চালিয়ে চীন উসকানি দিচ্ছে।  

    মার্কিন প্রেসিডেন্ট ও জাপানের প্রধানমন্ত্রী বৈঠকে চীনের নৌবাহিনীর তৎপরতা এবং রুশ-চীন সামরিক মহড়ার ওপর কঠোর নজরদারির বিষয়ে একমত হয়েছে। সূত্র : পার্স টুডে


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ