ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • তালেবানের আদেশ না মেনে খোলা মুখেই খবর পড়ছেন উপস্থাপিকারা

    তালেবানের আদেশ না মেনে খোলা মুখেই খবর পড়ছেন উপস্থাপিকারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান শাসকরা নির্দেশ দিয়েছিল, মুখ ঢেকে খবর পড়তে হবে সকল টিভি উপস্থাপিকাকে। সেই নির্দেশ অমান্য করে, মুখ না ঢেকেই খবর পড়ছেন দেশটির একাধিক বেসরকারি টিভি চ্যানেলের নারী উপস্থাপকরা। এর আগে মাথায় ওড়না দিয়ে খবর পড়তেন তারা। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়।

    চলতি মাসের শুরুর দিকে আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনন্দজাদা নির্দেশ দেন, জনসমক্ষে মেয়েদের মুখ বোরখা দিয়ে ঢেকে রাখতে হবে। শনিবার থেকে টিভি চ্যানেলের সঞ্চালকদেরও এই নির্দেশ পালন করতে বলা হয়েছে। কিন্তু দেশের একাধিক টিভি চ্যানেলের সঞ্চালকরা মুখ না ঢেকেই খবর পড়েন। তবে তারা মূলত কাজ হারানোর ভয়েই এমনটা করেছেন বলে জানা গেছে।

    একটি খবরের চ্যানেলের প্রধান আবিদ এহসাস বলেন, আমাদের নারী সহকর্মীরা ভয় পাচ্ছেন, তারা যদি মুখ ঢেকে খবর পড়েন, তাদের আশঙ্কা, পরের দিন হয়ত খবর পড়তে দেওয়া হবে না। মূলত সেই কারণে তারা নির্দেশ না মেনে খবর পড়ছেন।

    টিভি চ্যানেলের কর্মকর্তারাও এই নির্দেশ নিয়ে আরও আলোচনার জন্য তালেবান সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী উপস্থাপক বলেন, তালেবান সরকারের সর্বশেষ নির্দেশ উপস্থাপিকাদের মন ভেঙে দিয়েছে। অনেকেই মনে করছেন, এ দেশে তাদের কোনো ভবিষ্যৎ নেই।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ