ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সৌদি আরবে নারীর ক্ষমতায়নের মাইলফলক ঘটনা

    সৌদি আরবে নারীর ক্ষমতায়নের মাইলফলক ঘটনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    প্রথমবারের মতো সব নারী ক্রু নিয়ে সৌদি আরবে বিমানের একটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। আর এই ঘটনাকে রক্ষণশীল হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের এই দেশটিতে নারীর ক্ষমতায়নের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

    সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইডিল গত বৃহস্পতিবার এই ফ্লাইটটি পরিচালনা করে। এটি মধ্যপ্রাচ্যের এই দেশটির রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স সৌদিয়ার একটি সহযোগী সংস্থা এবং এটি স্বল্পমূল্যে যাত্রীসেবা দিয়ে থাকে।

    ফ্লাইডিলের মুখপাত্র ইমাদ ইস্কান্দারানি জানান, গত বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দার উদ্দেশে রওনা হয় তাদের একটি ফ্লাইট। ফ্লাইটটিতে সাত জন ক্রু ছিলেন এবং তাদের সবাই নারী।

    তিনি আরও জানান, ফার্স্ট অফিসার-সহ ফ্লাইটে দায়িত্বপালন করা সাত সদস্যের ক্রুদের ‘বেশিরভাগই’ ছিলেন সৌদি নারী। তবে ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন বিদেশী।

    প্রথমবারের মতো সব নারী ক্রু নিয়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে ফ্লাইডিলের এই দাবিকে শনিবার নিশ্চিত করে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় এই সংস্থা সাম্প্রতিক বছরগুলোতে এভিয়েশন সেক্টরে নারীদের ভূমিকা আরও সম্প্রসারিত করার পক্ষেই কথা বলে আসছে।

    এর আগে ২০১৯ সালে একজন সৌদি নারী কো-পাইলটের সহায়তায় ফ্লাইট পরিচালনার কথা ঘোষণা করেছিল দেশটি।

    সৌদি আরব বিমান খাতে দ্রুত সম্প্রসারণের চেষ্টা করছেন এবং এটি মধ্যপ্রাচ্যের ধনী এই দেশটিকে বৈশ্বিক ভ্রমণের কেন্দ্রে পরিণত করবে বলে ধারণা করা হচ্ছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ