ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ইরানি তেল বিশ্ব বাজারকে স্থিতিশীল করবে

    ইরানি তেল বিশ্ব বাজারকে স্থিতিশীল করবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, ইরানের তেল বিশ্ব বাজারে আসতে শুরু করলে আন্তর্জাতিক তেলের বাজার স্থিতিশীল হবে এবং তেলের দাম কমে আসবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি গত সপ্তাহে ইরান সফর করে যাওয়ার পর শনিবার (২১ মে) দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।

    আব্দুর রহমান আলে সানি বলেন, ইরানের অতিরিক্ত তেল বাজারে আসতে শুরু করলে আন্তর্জাতিক তেলের বাজার স্থিতিশীল হবে এবং অপরিশোধিত তেলের দাম কমে যাবে। গত সপ্তাহে শেখ তামিমের সঙ্গে তেহরান সফর করে যান কাতারের পররাষ্ট্রমন্ত্রী।

    কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানি কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, তারা দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে একটি মধ্যম পন্থার সমাধান চান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যার শান্তিপূর্ণ সমাধান পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তা করবে বলে আলে সানি মন্তব্য করেন।

    কাতারের আমির শেখ তামিম ইরান সফর শেষ করে ইউরোপীয় দেশগুলো সফর শুরু করেছেন। তিনি গত শুক্রবার বার্লিনে জার্মান চ্যান্সেলনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ নিয়ে কথা বলেন।  

    ভিয়েনায় অনুষ্ঠিত ওই সংলাপ গত প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে। ভিয়েনা সংলাপে চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে সরাসরি আলোচনা করেছে ইরান। আমেরিকা ওই সংলাপে পরোক্ষভাবে অংশ নেয়। কাতারের আমির জার্মান চ্যান্সেলরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আমেরিকার সঙ্গে ইরানের সরাসরি আলোচনার দাবি জানিয়ে বলেছেন, প্রয়োজনে তিনি সেরকম আলোচনায় মধ্যস্থতা করতে রাজি আছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ