ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ওমান সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট

    ওমান সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি আগামীকাল সোমবার ওমান সফরে যাবেন। শনিবার ওমানের বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

    ওমান সফরকালে প্রেসিডেন্ট রাইসি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ প্রতিনিধিদল ওমানের সঙ্গে ইরানের বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে কাজ করবে।

    ওমানের আল-আলম প্রাসাদে দেশটির সুলতানের সঙ্গে প্রেসিডেন্ট রাইসির বৈঠকের কথা রয়েছে। সেখানে তিনি দেশটির ব্যবসায়ী নেতা এবং প্রবাসী ইরানীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ওমান সফরের সময় প্রেসিডেন্ট রাইসি বেশকিছু দ্বিপক্ষীয় চুক্তি সই করবে বলে আশা করা হচ্ছে।

    সুলতান কাবুস বিন সাঈদ আল-সাঈদের মৃত্যুর পর ২০২০ সালের জানুয়ারি মাসে হাইথাম বিন তারিক আল সাঈদ ওমানের সুলতান নিযুক্ত হন। গত বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রথম ওমান সফর।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ