ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • পাকিস্তানি নারীর ফাঁদে পড়ে তথ্য ফাঁস, ভারতীয় সেনা গ্রেফতার

    পাকিস্তানি নারীর ফাঁদে পড়ে তথ্য ফাঁস, ভারতীয় সেনা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানি নারীর ফাঁদে পড়ে তথ্য ফাঁস করার অভিযোগে এক ভারতীয় সেনাকে গ্রেফতার করা হয়েছে।

    একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (২১ মে) স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

    কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার হওয়া ওই সেনা সদস্যের নাম প্রদীপ কুমার। তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার নারী এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। গত কয়েকদিন ধরে ওই সেনা সদস্যকে নজরদারিতে রাখার পর তাকে গ্রেফতার করা হয়।

    কর্মকর্তারা জানান, ওই সেনা সদস্য ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি এজেন্টের সঙ্গে যোগাযোগ করতেন।  তার কাছে গোপন তথ্যও ফাঁস করতেন।

    ওই সেনা সদস্যকে গত ১৮ মে কারাগারে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।  

    কর্মকর্তারা আরও জানান, প্রায় ছয় মাস আগে কুমার ওই নারীর কাছ থেকে ফোন পান। ওই নারী নিজেকে স্বাস্থ্য কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। তিনি কুমারকে বিয়ের কথা বলে দিল্লিতে দেখা করেন। এক সময় কুমার ফাঁদে পড়ে গেলে ওই নারী তার কাছে থেকে গোপন তথ্য বের করতে থাকে।

    এই ঘটনায় আরও তদন্ত চলছে বলে ভারতীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ