ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট গ্রহণ চলছে

    অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট গ্রহণ চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

    এবারের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনের বিপরীতে লড়ছেন লেবার নেতা অ্যান্থনি আলবানিজ। জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়া এবং জলবায়ু পরিবর্তন, এ দুটি ইস্যুকে এবার ভোটাররা প্রাধান্য দেবেন বলে মনে করা হচ্ছে।

    এদিকে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, এবার সামান্য ব্যবধানে জয় পাবে লেবাররা। যদিও গতবারের নির্বাচনে জনমত জরিপগুলো ভুল প্রমাণিত হয়েছিল।

    লিবারেল ন্যাশনাল কোয়ালিশনের নেতা স্কট মরিসন হলেন জন হাওয়ার্ডের পর প্রথম নেতা, যিনি পূর্ণমেয়াদে দায়িত্ব পালন করেছেন। জন হাওয়ার্ড চারবার নির্বাচনে জয় লাভ করেছিলেন। এরপর ২০০৭ সালে কেভিন রাডের কাছে পরাজিত হন তিনি। প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিকবলিত অস্ট্রেলিয়ার নেতৃত্বের হাল ধরেছিলেন মরিসন। প্রথমে নিজের সাফল্যের জন্য প্রশংসা পেলেও পরবর্তী সময়ে পরিকল্পনায় ঘাটতি থাকা নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।

    মরিসনের প্রতিদ্বন্দ্বী আলবানিজের, ভিন্ন তিন নেতার অধীন প্রায় এক দশক ধরে ক্ষমতায় থাকা রক্ষণশীল সরকার কাজ করার যথেষ্ট সময় পেয়েছে।

    তিনি বলেন, এ সরকার প্রায় এক দশক ক্ষমতায় ছিল। এ প্রধানমন্ত্রী চার বছর দায়িত্বে ছিলেন। তিনি বলছেন তাকে ভোট দিলে তিনি পাল্টে যাবেন। ভালো কথা। আপনারা যদি বদল চান, তবে সরকার বদল করুন।

    আলবানিজ ভোটারদের কাছে অঙ্গীকার করেছেন তিনি ‘নিরাপদ পরিবর্তন’ নিয়ে আসবেন। তার বিরুদ্ধে বিরোধী শিবির থেকে প্রচারণা চালানো হচ্ছে তিনি দেশকে নেতৃত্ব দেয়ার মতো যথেষ্ট অভিজ্ঞ নন। বেশ কিছু আসনে প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকেও চ্যালেঞ্জের মুখে রয়েছে দুই দলই।

    এ বছর নির্বাচনে প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষ ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। তাঁরা প্রতিনিধি পরিষদের সব আসন এবং সিনেটের অর্ধেকের বেশি আসনের জন্য পার্লামেন্ট সদস্য নির্বাচন করবেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ