ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • মুলাদীতে বৃদ্ধকে কুপিয়ে গুরুতর আহত

    মুলাদীতে বৃদ্ধকে কুপিয়ে গুরুতর আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুলাদীতে মামলায় সাক্ষ্য দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে গুরুতর আহত করারা অভিযোগ পাওয়া গেছে। মুলাদী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আজ মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। 

    ঘটনার বিবরন ও আহত এর অভিযোগ সূত্রে জানা যায়, মুলাদী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ঈদের দিন বিকালে শাখাওয়াত মল্লিকের সাথে অন্য গ্রুপের সংঘর্ষ বাঁধে।  এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে হামলার শিকার এলাহী মল্লিক সক্ষ্য প্রদান করে। আসামী শাখাওয়াত মল্লিকরা ক্ষিপ্ত হয়ে ১৮ই মে মঙ্গলবার বিকাল ৫টার দিগে বাজার থেকে বাড়ী ফেরার পথে স্থানীয় মিরা বাড়ীর সামনে শাখাওয়াত মল্লিক, শুক্কুর রাড়ী, আজাহার মল্লিক ও তাদের সাথে থাকা লোকজন মোটর সাইকেলযোগে দা, ডেগার, চাইনিজ কুড়াল নিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এলাহী মল্লিক অভিযোগ করে বলেন, শাখাওয়াত মল্লিক আমার মাথায় পিস্তল ঠেকিয়ে মারার চেষ্টাও করে এবং আমার সাথে থাকা প্রায় দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত এলাহি মল্লিক বর্তমানে চিকিৎধীন আছে। থানায় মামলা দায়েরের প্রস্তুুতি নিচ্ছেন বলে জানান।

     এ ঘটনায় অভিযুক্ত শাখওয়াত মল্লিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।  এ ব্যাপারে মুলাদী থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান জানান লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
     


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ