ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • চার ট্রাক ওষুধ ভারতকে উপহার পাঠাচ্ছে বাংলাদেশ

    চার ট্রাক ওষুধ ভারতকে উপহার পাঠাচ্ছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে ভয়াবহ করোনা সংক্রমণ পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় চালানে মঙ্গলবার করোনা চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে এমন চার ট্রাক ওষুধ ভারত সরকারকে উপহার পাঠানো হচ্ছে।  

    এর আগে গত ৬ মে ১০ হাজার পিস করোনা প্রতিশেষক ইনজেকশন ভারতকে উপহার দেয় বাংলাদেশ। মঙ্গলবার দুপুর ১টার পর যে কোনো সময় চার ট্রাক ওষুধ ভারতের পেট্রাপোল বন্দরে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। 

    ইতিমধ্যে ওষুধ বোঝাই ৪টি ট্রাক ভারতে প্রবেশের জন্য বেনাপোলে অপেক্ষায় রয়েছে। আনুষ্ঠানিকভাবে ওষুধ গ্রহণের জন্য ওপারে ভারতীয় কর্তৃপক্ষ অপেক্ষায় আছেন। 

    স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা আবু তাহের জানান, ৪টি ট্রাকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের করোনা প্রতিরোধী ইনজেকশন, ক্যাপসুল, হ্যান্ড স্যানিটাইজারসহ ১৮ প্রকারের ওষুধ রয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট রবি এন্টার ন্যাশনালের সত্ত্বাধিকারী রবিউল ইসলাম রবি জানান, কাস্টমস ও বন্দরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলেই ভারতে ট্রাক প্রবেশ করবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ