ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ঢল

    দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ঢল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ মঙ্গলবারও ঢাকামুখী মানুষের ঢল নেমেছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করে কর্মস্থলে ফিরছেন তারা। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে পার হয়ে দলে দলে মানুষ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আসছেন। নানা যানবাহনে ভেঙে ভেঙে ঘাটে গিয়ে ফেরিতে উঠতে হচ্ছে গাদাগাদি করে। ফলে চাইলেও সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানতে পানতে পারছেন না অনেকে।

    সরেজমিন রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দেখা যায়, করোনা ঝুঁকি মাথায় নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ স্বজনদের সাথে ঈদ উদযাপন করে কর্মস্থলে ফিরছেন। জীবন-জীবিকার তাগিদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার শ্রমজীবী মানুষ গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত গাড়ি মাইক্রোবাস, প্রাইভেটকার, ব্যাটারিচালিত অটোবাইক, মোটরসাইকেল ও মাহেন্দ্রযোগে অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া ঘাটে এসে নদী পার হয়ে ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় কর্মস্থলে যাচ্ছে।

    এদিকে মাহিন্দ্র অটোরিকশার যাত্রীদের ফেরিঘাট থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বাস টার্মিনালে নামানো হচ্ছে সাধারণ যাত্রীদের। ওখান থেকে পায়ে হেঁটে তারা ফেরিতে উঠছে। পাশাপাশি ঢাকা থেকেও এখনো আসছে হাজারো যাত্রী। করোনা দুর্যোগকালে যাওয়া-আসার এই প্রতিযোগিতায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা ফেরিগুলোতে। তবে রোডে কোন প্রকার গাড়ির কোন সিরিয়াল দেখা যায়নি, দূরপাল্লার পরিবহন না থাকায় এবং পণ্যবাহী ট্রাক কম থাকায় ফেরিঘাটে কোন গাড়ির চাপ নেই। পর্যাপ্ত ফেরি থাকায় গাড়ি ও যাত্রীরা কোন ভোগান্তি ছাড়াই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ