ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ৪৮ এসপিকে র‍্যাবে পদায়ন 

    ৪৮ এসপিকে র‍্যাবে পদায়ন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি পদোন্নতি পাওয়া ৬৩ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মধ্যে ৪৮ জনকে প্রথমবারের মতো পুলিশের এলিট ফোর্স  র‍্যাপিড  অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) উপ-পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

    রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের আদেশ দেয়া হয়।

    র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাবে উপ-পরিচালক পদে মেজর পদমর্যাদার ১০৮টি পদ রয়েছে। এর মধ্যে ৭৮ জনের মেজর পদমর্যাদার কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। আরও ১৪ জনের নিয়োগ প্রক্রিয়াধীন। কিন্তু নতুন ৪৮ জন এসপির কোথায়, কীভাবে পদায়ন করা হবে তা নিয়ে আলোচনা চলছে।

    পুলিশ সূত্রে জানা যায়, র‍্যাব বিধি অনুসারে র‍্যাবের মোট জনবলের বাহিনীভিত্তিক বিভাজন হচ্ছে–পুলিশ বাহিনী- ৪৪%, সেনা-নৌ-বিমানবাহিনী- ৪৪%, বিজিবি- ৬%, আনসার- ৪%, কোস্টগার্ড-১% ও সিভিল প্রশাসন-১%।

    এর আগে এসপি পদমর্যাদার কোনো কর্মকর্তাকে র‍্যাবে পদায়ন করা হয়নি।

    প্রসঙ্গত, ২০০৪ সালের ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে র‍্যাবের আত্মপ্রকাশ হয়। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইতোমধ্যে বাহিনীটি সফলতার মুখ দেখিয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ