ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • বেনাপোল বন্দরে বাণিজ্য শুরু

    বেনাপোল বন্দরে বাণিজ্য শুরু
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা তিন দিন ঈদ ছুটি শেষে আবারও বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। রোববার (১৬ মে) সকাল ৯টায় দুই দেশের মধ্যে ট্রাক চালকরা পণ্য নিয়ে প্রবেশ শুরু করে।

    এর আগে গত ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে এ পথে আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে এ সময় বাণিজ্য বন্ধ থাকলেও দূতাবাসের ছাড়পত্র নিয়ে সচল ছিল পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত।

    বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার জানান, ঈদ ছুটিতে যারা বাড়িতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে ফিরে কাজে যোগ দিয়েছেন। রোববার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত ভারত থেকে ১২৮ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

    বেনাপোল বন্দর থেকে ২৩ ট্রাক রপ্তানি পণ্য প্রবেশ করেছে পেট্রাপোল বন্দরে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

    জানা যায়, বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে দেশের শিল্প-কলকারখানায় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে বেনাপোল বন্দর লকডাউনের আওতা মুক্ত রয়েছে। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় সাড়ে ৪০০ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করে। প্রতি বছর ভারত থেকে আমদানির পরিমাণ প্রায় ৪০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য। আমদানি পণ্য থেকে সরকারের প্রতি বছর প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আসে।

    এ ছাড়া প্রতিদিন বাংলাদেশি প্রায় দেড়শ’ ট্রাক পণ্য রপ্তানি হয় ভারতে। যা বছরে পরিমাণ প্রায় ৮ হাজার মেট্রিক টন পণ্য। বর্তমানে সরকারি আর সাপ্তাহিক ছুটির দিন ছাড়া অন্যান্য দিনে ২৪ ঘণ্টা চলে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম।

    আমদানি পণ্যের মধ্যে গার্মেন্টস, কেমিকেল, তুলা, মাছ, মেশিনারিজ ও শিশু খাদ্য উল্লেখযোগ্য। রপ্তানি পণ্যের মধ্যে বেশির ভাগ পাট ও পাটজাত দ্রব্য। রাজস্ব আয় ও বাণিজ্যিক দিক থেকে চট্টগ্রাম বন্দরের পরেই বেনাপোল বন্দরের অবস্থান।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ