ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু
  • দৌলতখানে ডায়াগনস্টিক সেন্টারসহ ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

    দৌলতখানে ডায়াগনস্টিক সেন্টারসহ ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে একটি ডায়াগনস্টিকসহ ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

    শনিবার (১৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের হাসপাতাল রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে দৌলতখান বাজারের হাসপাতাল সড়ক এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। যা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

    খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই একটি ডায়াগনস্টিক সেন্টার, দু’টি মুদি দোকান, একটি ফাস্টফুডের দোকান ও দু’টি খালি দোকান পুড়ে যায়। 

    দৌলতখান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মশার কয়েল বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

    আগুনে প্রাথমিকভাবে ১৬ লাখ টাকার ক্ষতির তালিকা করা হয়েছে। আর আগুন নিভিয়ে প্রায় এক কোটি টাকার সম্পদ রক্ষা করেছে ফায়ার সার্ভিস।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ