ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

    শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার (১৩ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ দেশে ৩০ রমজান পূর্ণ হয়েছে। সে হিসেবে আগামীকাল শুক্রবার (১৪ মে) দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

    আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্র ও ধর্ম মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

    অপরদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এ বছর সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ রমজান পূর্ণ হলো।

    সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজই বাংলাদেশের কয়েকশ গ্রামে মুসলিমরা ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ