ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ভয়েস রেকর্ডে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    ভয়েস রেকর্ডে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভয়েস রেকর্ডে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সব মোবাইল অপারেটরের গ্রাহকদের ফোনে ভয়েস রেকর্ড পাঠিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি। গত দুই দিন আগে থেকে মোবাইল গ্রাহকরা তাদের মোবাইলে ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা পাচ্ছেন।

    ভয়েস রেকর্ডিং শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যালো, আমি শেখ হাসিনা বলছি, আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার শেষে আমাদের মাঝে এসেছে ঈদুল ফিতর। এখনো করোনা ভাইরাসের তাণ্ডব চলছে। মহান আল্লাহতায়ালা আমাদের এই মহামারি থেকে মুক্তি দিন, সেটাই কামনা করি। যেভাবে সংযমের সাথে পবিত্র রমজান মাস পালন করেছেন, ঠিক সেই ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজেরা সুস্থ থাকুন। ঈদুল ফিতরে সকলে আনন্দ করুন, তবে স্বাস্থ্যবিধি মেনে। আমার শুভেচ্ছা নেবেন, পরিবারের সবাইকে দেবেন। ঈদ মোবারক।’

    প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও ঈদ উপলক্ষ্যে ভয়েস রেকর্ডে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ