ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু
  • জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১২ কিশোর

    জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১২ কিশোর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনে শিশু-কিশোরদের নামাজে আকৃষ্ট করতে উপজেলা জামে মসজিদ কর্তৃপক্ষ পুরস্কার ঘোষনা দিয়ে ব্যতিক্রম প্রতিযোগীতার আয়োজন করেন। ঘোষনা অনুযায়ী ১৫ বছরের নীচে যে কোন কিশোর টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে তাকে দেয়া হবে একটি সাইকেল। 

    টানা ৪০ দিন জামাতে নামাজ ৫ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল জিতেছেন ১২ কিশোর। অন্য ১২জনকে দেয়া হয়েছে বিশেষ পুরষ্কার। 

    মঙ্গলবার (১১ মে) দুপুর ১২ টায় জামে সমজিদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পল­ব কুমার হাজরার সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল। 

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইসচেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন (বি.এ), উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইশতিয়াক হাসান, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, উপজেলা জামে মসজিদের ঈমাম ও চাঁদপুর ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাও.নাসরুল্যাহ, সাবেক ইউপি সদস্য মাও. জামাল উদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা প্রমুখ। সমাজের বিত্তশালীদের কাছ থেকে পুরষ্কার ক্রয়ের ব্যয় নির্বাহ করা হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ