ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু
  • ভোলায় ৫ টাকার বাজারে সুবিধাবঞ্চিতদের মুখে হাঁসি

    ভোলায় ৫ টাকার বাজারে সুবিধাবঞ্চিতদের মুখে হাঁসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত অসহায় শতাধিক পরিবারের মাঝে নামমাত্র ৫ টাকায় খাদ্য সহায়তা প্রদান করেছে ছাত্রীরা।

    মঙ্গলবার (১১ মে) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে ‘মানবিক উদ্যোগ’ নামে সামাজিক সংগঠনের ব্যানারে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।সহায়তা গ্রহণ করা প্রত্যেকে মাত্র ৫টাকায় চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান পেয়ে মহাখুশি।

    এ সময় উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ রায় অপু ও এসএ টিভির জেলা প্রতিনিধি এ্যাড. সাহাদাত হোসেন শাহিন।

    ‘মানবিক উদ্যোগ’ এই সহায়তার আয়োজন করেন ছাত্রী এশা, এলিনসহ তাদের সহপাঠীরা।

    খালেক মিয়া,রহিমা বিবি,আফরোজা’রা বলেন, ৫টাকায় এতো বাজার তারা কখনো কল্পনাই করতে পারে না। কিছু দিন চিন্তা করতে হবে না তাদের। আর এটা ত্রাণ মনে হচ্ছে না মনে হচ্ছে বাজার করে খাচ্ছি। তারা আয়োজক ছাত্রীদের দোয়া করে বলেন আল্লায় তোমাগোরে ভালো রাখুক মা। ভালো থাকো সব সময়।

    ভোলা প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ রায় অপু বলেন, মানবিক উদ্যোগ ভোলায় এই প্রথম এমন ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়েছে। সংগঠনের এমন ব্যতিক্রমী উদ্যোগকে তিনি ধন্যবাদ জানান।

    এসএ টিভির জেলা প্রতিনিধি এ্যাড. সাহাদাত হোসেন শাহিন বলেন, এরকম উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার্থীরা যে এমনটা ভেবেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এসময় তিনি সমাজের সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান।

    আয়োজক সানজিদা হোসেন এশা জানান, মানুষের যেন মনে না হয় যে তারা ত্রাণ নিচ্ছেন তাই নামমাত্র ৫টাকা করে রাখা, এতে করে তাদের মনে হচ্ছে তারা নিজেদের টাকায় বাজার নিচ্ছে। তাদের মাঝে যেন কোন সংকোচ বোধ না থাকে তাই আমাদের এ ব্যতিক্রমী উদ্যোগ।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ