ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • নিয়ন্ত্রণে বিজিবি, যাত্রীশূন্য ফেরিঘাট

    নিয়ন্ত্রণে বিজিবি, যাত্রীশূন্য ফেরিঘাট
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কসহ তিনটি পয়েন্টে ফেরিঘাটগামী যানবাহন নিয়ন্ত্রণ করছে বিজিবি। ঢাকা-পাটুরিয়া মহাসড়কের বারবারিয়া ও টেপড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা-হেমায়েতপুর সিংগাইর আঞ্চলিক মহাসড়কের ধল্লা এলাকায় চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

    অ্যাম্বুলেন্স ও জরুরি মালামাল বোঝাই যানবাহনগুলো ঘাটে আসতে দিলেও চেকপোস্টে আটকে দেয়া হচ্ছে যাত্রীবাহী গাড়িগুলো। অনেককেই ঘাট থেকে ফেরত পাঠানো হচ্ছে। সড়কে কঠোরভাবে যান চলাচলের প্রভাব পড়েছে পাটুরিয়া ফেরিঘাটে।


    রোববার (৯ মে) সকাল ৯টার পর থেকে ফেরিঘাট যানবাহন ও যাত্রীশূন্য হয়ে যায়। বিচ্ছিন্নভাবে কিছু যাত্রী ঘাটে পৌঁছালেও তারা অ্যাম্বুলেন্স পারের জন্য চলাচলরত ফেরিতে করে নদী পার হচ্ছেন।

    এদিকে ফেরিঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য একটি ছোট ফেরি চলাচল করছে। বাকি ফেরিগুলো ঘাটের পাশে নোঙর করে রাখা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ