ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • পদ্মায় যাত্রী পারাপারকালে ১২ ট্রলার জব্দ

    পদ্মায় যাত্রী পারাপারকালে ১২ ট্রলার জব্দ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে রবিবার সকাল থেকেই দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার যাত্রী মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে পদ্মা পার হতে জড়ো হতে থাকে। সকাল থেকে ঘাটে বিজিবি মোতায়েন থাকলেও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি যাত্রীদের। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপারের সময় যাত্রীবাহী ১২ টি ট্রলার আটক করে মাওয়া নৌপুলিশ।

    সকালে পদ্মা নদীর মাওয়া মৎস্য আড়ত সংলগ্ন ঘাট এলাকা ও পদ্মা নদীর লৌহজং চ্যানেল এলাকা এবং শিমুলিয়া ঘাট এলাকা থেকে এসব ট্রলার আটক করা হয়। এ ট্রলারগুলোতে দেড় শতাধিক যাত্রী নিয়ে পদ্মা নদী পারাপারের চেষ্টা করছিল বলে জানিয়েছে নৌপুলিশ। ট্রলারের ১২ জন চালককেও আটক করা হয়েছে। ফেরিতে উঠতে না পেরে এসব যাত্রী ট্রলারে ঝুঁকি নিয়ে পদ্মা পার হওয়ার চেষ্টা করে।

    মাওয়া নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ জেএম সিরাজুল কবির জানান, ফেরি বন্ধের নির্দেশনার পরও রবিবার প্রচুর পরিমাণ যাত্রী শিমুলিয়াঘাটে আসতে থাকে। এ সময় বিধি-নিষেধ উপেক্ষা করে পদ্মা ছোট ছোট ইঞ্জিন চালিত ১০-১২টি পাল ট্রলারে যাত্রীরা পদ্মা পাড়ি দেয়ার চেষ্টা করলে নদীতে টহলরত নৌ-পুলিশ ট্রলারগুলো আটক করে যাত্রীদের নামিয়ে দেয় এবং ট্রলারের চালকদের আটক করে। যাত্রীদের সবার বাড়িই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বলে জানান তিনি।

    করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধের নির্দেশনা অনুযায়ী পদ্মার শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে নদীতে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ