ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান
  • ভারত মহাসাগরে আছড়ে পড়লো চীনা রকেটের ধ্বংসাবশেষ

    ভারত মহাসাগরে আছড়ে পড়লো চীনা রকেটের ধ্বংসাবশেষ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিয়ন্ত্রণ হারানো চীনা রকেটের ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে এসে পড়েছে। রবিবার (৯ মে) চীনের বরাতে এখবর দিয়েছে স্কাই নিউজ। খবরে বলা হয়, যুক্তরাজ্য সময় রাত তিনটা চব্বিশে রকেটটি পৃথিবীর বায়ুমন্ডলে ঢোকে। প্রতিবেদনে প্রকাশ, বায়ুমন্ডলে ঢোকার সময়ই এর বেশিরভাগ উপাদান ধ্বংস হয়ে যায়। ঢোকার স্থানটি ছিল ভারত ও শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমে। অবতরণের সময়টি মোটামুটি নিখুঁতভাবে নির্ধারণ করা হয়েছে।

    এর আগে, বৃহস্পতিবার (৬ মে) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, এটি নামিয়ে আনার ব্যাপারে আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। তবে পৃথিবীর দিকে ছুটে আসা চীনের নিয়ন্ত্রণহীন রকেট গুলি করে নামানোর কোন পরিকল্পনা নেই তাদের। তিনি আরো বলেন, আমরা আশা করছি যে এটি এমন জায়গায় ধসে পড়বে যেখানে কারও কোন ক্ষতি হবে না। আশা করি সমুদ্র বা এমন কোথাও পড়বে।

    চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য ‘লং মার্চ ৫বি রকেট’টি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ