ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কুয়াকাটায় আদিবাসী হত্যা মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ

    কুয়াকাটায় আদিবাসী হত্যা মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটায় আদিবাসী রাখাইন মং সুইচিং হত্যা মামলা প্রত্যাহারে পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদার কর্তৃক বাদীকে হুমকি প্রদানের অভিযোগ তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার বাদী চুচিং মং রাখাইনের নালিশি মামলা আমলে নিয়ে এ আদেশ প্রদান করেন।

    মামলার অভিযোগে বলা হয়, বাদী চুচিং মং গত ১৭ ফেব্রুয়ারি আদালতে রাখাইন মং সুইচিং (৬৫) হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করেন। যা বিজ্ঞ আদালত ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট সংগ্রহ সাপেক্ষে গত ২৭ ফেব্রুয়ারি জেলা প্রধান সিআইডিকে তদন্তের নির্দেশ প্রদান করেন। এরপর কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ারসহ অজ্ঞাত ৫ জন গত মঙ্গলবার তদন্তাধীন উক্ত হত্যা মামলা প্রত্যাহারের জন্য বাদী ও সাক্ষীদের হুমকি প্রদান করেন। এমনকি পোস্টমর্টেম রিপোর্ট বের হওয়ার আগেই ভিকটিমের পরিবারকে মৃত্যুর কারণ আত্মহত্যা বলে সনদ সরবরাহ করেন মেয়র।

    এ বিষয়ে কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, চুচিং মং’কে আমি চিনিনা। তাঁকে হুমকি দেওয়ার বিষয়টি সঠিক নয়। উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর আদিবাসী রাখাইন মং সুইচিংয়ের মরদেহ কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার করে পুলিশ। ভিকটিমের পরিবার থেকে এটিকে বারবার হত্যাকান্ড বলে অভিযোগ করা হলেও এটিকে অপমৃত্যুর মামলা বরে রেকর্ড করে মহিপুর থানা-পুলিশ। এরপর দীর্ঘদিন মহিপুর থানায় গিয়েও ভিকটিমের ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট সংগ্রহে ব্যর্থ হয় মং সুইচিংয়ের পরিবার। পরে আদালতে মামলা করেন ভিকটিমের ভাই চুচিং মং রাখাইন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ