ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

    খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু
    বেঞ্জামিন নেতানিয়াহু/ ফাইল ছবি: এএফপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি এখন সুস্থ হয়ে উঠছেন। আপাতত আগামী তিন দিন বাড়িতে বসেই তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে তার কার্যালয় জানিয়েছে।

    নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তার পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।


    এক বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন।

    এর আগে ২০২৩ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহে একটি পেসমেকার বসানো হয়। এছাড়া গত বছরের ডিসেম্বরে মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেট অপসারণ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ