ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে জিয়াউদ্দিন হায়দার
  • বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন ঘোষণা

    বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষক সংকট নিরসনসহ আট দফা দাবিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

    রোববার (২০ জুলাই) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়ে তারা এই শাটডাউন ঘোষণা করেন।


    শিক্ষার্থীদের দাবিগুলো হলো শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান, ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন ও পর্যাপ্ত লোকবল নিয়োগ, ক্যাম্পাসে বরাদ্দ বৃদ্ধি, তিন মাসের মধ্যে মার্কশিটসহ রেজাল্ট প্রদান, সেমিস্টার ও রি-টেক ফি কমানো, শতভাগ আবাসন ব্যবস্থা, ছয় মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করা এবং ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করা।

    কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আবদুল কাদের বেপারী বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। যেসব যৌক্তিক দাবি রয়েছে, তা অবশ্যই মেনে নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ