ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট
  • ট্যুরিজম রিপোর্টিং এ্যাওয়ার্ড পেলেন জেষ্ঠ সাংবাদিক আকতার ফারুক শাহিন

    ট্যুরিজম রিপোর্টিং এ্যাওয়ার্ড পেলেন জেষ্ঠ সাংবাদিক আকতার ফারুক শাহিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট, জেষ্ঠ সাংবাদিক আকতার ফারুক শাহিনকে ট্যুরিজম রিপোর্টিং এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

    রোববার (২০ জুলাই) বিকালে পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি অভিজাত হোটেলে ‘গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন’র পক্ষ থেকে তাকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। এর আগে ‘পর্যটন শিল্পের উন্নয়নে কুয়াকাটার সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা ও তথ্য চিত্র প্রদর্শন, করা হয়।

    আকতার ফারুক শাহিনের হাতে পদক তুলে দেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা এবং বিশিষ্ট আলোকচিত্রী শিল্পী মো নুরুদ্দিন আহম্মেদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। 

    পুরো আয়োজনে সভাপতিত্ব করেন গ্লোবাল এভিয়েশন এন্ড ট‍্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সালাম মাহমুদ। আলোচনা পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ‍্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক জামিউর রহমান লেমন।

    প্রসঙ্গত, এরআগে সাংবাদিকতায় ইউনেস্কো মিডিয়া ফেলোশিপ, বিএমএসএফ’র বর্ষসেরা সংবাদকর্মী এবং সাংবাদিকতায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মৃতি পদক পেয়েছেন আকতার ফারুক শাহিন। টানা ৩৭ বছর ধরে দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নসহ সামগ্রিক সমস্যা-সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে লেখালেখি করছেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ