ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

    ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তৃতীয় দিনেও সোমবার (১৯ অক্টোবর) বরিশাল নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

    এসময় রহমাতুল্লাহ বলেন, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ অংশ। ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক বিভক্তি সৃষ্টি করা কিংবা ধর্মের নাম ব্যবহার করে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করা দেশের জনগণ পছন্দ করে না। ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করা প্রয়োজন।

    তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন জরুরি। ধর্মের নামে কোনো ধরনের রাজনৈতিক বিভাজন ও বিশৃঙ্খলা বিএনপি সরকার বরদাশত করবে না বলেও মন্তব্য করেন তিনি।

    পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের আয়োজক, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি এবং সামাজিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    এদিকে একই দিনে তিনি অসুস্থ বরিশাল মহানগর শ্রমিকদল নেতা জাহাঙ্গীর সরদারের বাসভবনে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ