ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশাল নগরীতে মুরগীর ঘর থেকে গাঁজা উদ্ধার, দম্পতি আটক 

    বরিশাল নগরীতে মুরগীর ঘর থেকে গাঁজা উদ্ধার, দম্পতি আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর ভাটার খাল এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে মহানগর গোয়েরন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ হাজার ১০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

    সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে ভাটারখাল বস্তি থেকে তাদের আটক করা হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল। 

    আটককৃতরা হল, নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ঈদগাহ্ মাঠের পিছনে ভাটার খাল বস্তির বাসিন্দা মুন্না ফরাজী (২৬) ও তার স্ত্রী মোসা. জুথি আক্তার (২২)। 


    ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ভাটার খাল বস্তিতে অভিযান চালান। 

    এসময় মুন্না ফরাজী ও তার স্ত্রী জুথি আক্তারকে আটক করা হয়। পরে তাদের বসত ঘরের সামনে থাকা নীল কালারের মুরগীর ঘরের ভিতর থেকে ২ কেজি গাঁজা,  মাদক বিক্রির নগদ ৪ হাজার ১০০ টাকা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করেন তারা। 

    এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ