ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আবাসিক হোটেলে যুবকের লাশ, তরুণীসহ আটক ২

     আবাসিক হোটেলে যুবকের লাশ, তরুণীসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে আবাসিক হোটেল থেকে শামীম আকন্দ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হোটেলের ম্যানেজার সুজন রায় ও শামীমের সঙ্গে আসা এক তরুণীকে আটক করেছে পুলিশ।

    শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের ডক্টরস পয়েন্টের এমআলী হোটেলের ৩০৭ নম্বর কক্ষের বাথরুম থেকে লাশ উদ্ধার করা হয়। শামীমের বাড়ি সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে। তিনি পৌর শহরের নুর ক্লিনিকের অফিস সহায়ক ছিলেন। পুলিশ জানায়, শুক্রবার রাতে শামীম ও এক তরুণী স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। সকালে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

    এদিকে শামীমের সঙ্গে আসা তরুণীর দাবি, রাতে তাকে ঘুমের ওষুধ খাইয়ে শামীম আত্মহত্যা করেছেন। শামীমের বাবা জানান, লাশ দেখে আত্মহত্যা মনে হয়নি। তাকে হত্যা করা হয়েছে।

    পটুয়াখালী সদর থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তরুণী ও হোটেল ম্যানেজাররকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ