ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাদল মুন্সিকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে শহরের শেখ রাসেল শিশু পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বাদল টাউন বহাল গাছিয়া এলাকার বাসিন্দা করিম মুন্সির ছেলে।

    পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শহরের শেখ রাসেল শিশু পার্ক বিটাইপ এলাকায় অভিযান চালিয়ে বাদল মুন্সিকে গ্রেফতার করা হয়। মাদক মামলায় জামিনে বেরিয়ে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

    ওসি আরও বলেন, ২০১৩ সালে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। পটুয়াখালী অতিরিক্ত দায়রা জজ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয়মাসের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়। তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ