ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • রাজাপুরে কৃষকের লাশ উদ্ধার

    রাজাপুরে কৃষকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে আজাহার আলী আকন নামে এক কৃষককের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পুটিয়াখালি গ্রামের খালের পাশে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আজাহার আলী আকন পুটিয়াখালি গ্রামের মৃত কাছেম আলী আকনের ছেলে।

    পুলিশ জানায়, নিহতের ছেলে সাইফুল ইসলাম শাহিনের শ্বশুর বাড়ির আত্মীয়স্বজন শুক্রবার তাদের বাড়িতে বেড়াতে আসার কথা। পরিবারের লোকজন বৃহস্পতিবার রাতে আয়োজন নিয়ে ব্যস্ত ছিলো। শেষ রাতে আজাহার আলী আকনকে ঘরে দেখতে না পেয়ে খোঁজখুজি করে স্বজনরা। পরে বাড়ির কাছাকাছি খালের পাশে একটি গাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

    রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কি কারণে তাঁর মৃত্যু হয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ