ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ঝালকাঠিতে এতিমদের কম্বল জড়িয়ে দিলেন ডিসি

    ঝালকাঠিতে এতিমদের কম্বল জড়িয়ে দিলেন ডিসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে এতিম, দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    বুধবার রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে  দুই শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।এসময় তিনি একটি হাফিজি মাদ্রাসার এতিম শিশুদের গায়ে নতুন কম্বল জড়িয়ে দেন।  

    জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. বশির গাজী জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। গতরাতে ঝালকাঠি সদর উপজেলার লেশ প্রতাপ কারিমিয়া আজিজিয়া হাফিজি মাদ্রাসায় উপস্থিত হন জেলা প্রশাসক। তিনি ওই মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থী ও হাফেজদের নতুন কম্বল উপহার দেন। নতুন কম্বল পেয়ে খুশি শিশু শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক শহরের উত্তর কিস্তাকাঠি আবাস প্রকল্পে গিয়ে গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

     


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ