ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠিতে দিনে-দুপুরে গণচুরি, স্বর্ণালংকার ও টাকা লুট

    ঝালকাঠিতে দিনে-দুপুরে গণচুরি, স্বর্ণালংকার ও টাকা লুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর সদরের কাঁচা বাজারের ভিতরের পুলিশ পরিদর্শক আফজাল হোসেনের চারতলা ভবন ঝর্ণা ম্যানশনের ভাড়াটিয়া সৌদি প্রবাসির বাসায় ও স্থানীয় জনপ্রতিনিধির অফিসহ ৩ ফ্লাটের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ১০ টায় এঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    চার তলার ভাড়াটিয়া সৌদি প্রবাসি মনির হোসেনের স্ত্রী লাকি বেগম জানান, সকাল সাড়ে নয়টার দিকে তার দড়জায় তালা লাগিয় তার মেয়েকে নিয়ে প্রাইভেট পরাতে যান। ১১টার দিকে বাসায় এসে দড়জার হ্যাজভোল্ট ভাঙ্গা দেখতে পান। তার ঘরে থাকা আলমিরা ও সুকেজের বিভিন্ন ড্রয়ার ভাঙ্গা পান এবং চোরেরা তার ঘরে থাকা স্বর্ণের চেইন ১টি, আংটি ১টি, কানের বালা ১ জোড়া, রুপার নুপুর  ১ জোড়া, মোবাইল সেট ১টি ও পাঁচ হাজার টাকা নিয়ে গেছে।

    একই সময় ওই ভবনের তিন তলার ভাড়াটিয়া সৌদি প্রবাসি মাসুম খান জানান, সকাল ১০টার দিকে তারা স্বামী-স্ত্রী ঘরে তালা লাগিয়ে ব্যাংকে যান। ঘরে ফিরে দেখেন চোরেরা ঘরের দড়জা ভেঙ্গে ড্রয়ার থেকে পঞ্চাশ হাজার টাকা, স্বর্ণের কানের বালা ১ জোড়া ও সৌদির কিছু রিয়াল নিয়ে গেছে।

    রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বর মো. আল আমিন হোসেন জানান, ওই ভবনের দুই তলায় তার অফিস রয়েছে। ঘটনার সময় অফিসে তালা দেয়া ছিলো। চোরেরা তালা ভেঙ্গে আলমারি ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে কাগজপত্র এলোমেলো করে। দামি কিছু না থাকায় কিছু খোয়া যায়নি। অপর দিকে ওই ভবনের চার তলার অপর ফ্লাটের সৌদি প্রবাসি জাহিদের স্ত্রী পপিকে বাহির থেকে দরজার হ্যাজভোল্ট আটকে রাখে চোরেরা ও তিন তলার দুবাই প্রবাসি জায়েদ খানের ছেলে সুজন খানকেও বাহির থেকে দরজার ছিটকানি আটকে রাখে চোরেরা। তারা কিছু বুঝে ওঠার আগেই চোরেরা সটকে পড়ে। চুরির ঘটনার সময় ওই ভবনের নিচে কাঁচা বাজারের কেনা বিক্রি চলছিলো।

    খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ বিষয় রাজাপুর থানার এএসআই সঞ্জিব বলেন, ভুক্তভোগীরা যেভাবে সহায়তা চান সেভাবে সহায়তা দেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ক্লু পাওয়া যায়নি বা কাউকে আটকও করা সম্ভব হয়নি। রাজাপুর থানার ওসি ছুটিতে আছে এবং ওসি তদন্ত ঢাকায় রয়েছে বলে জানা গেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ