ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠিতে ৮ মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

    ঝালকাঠিতে ৮ মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে দুই বিরঙ্গনাসহ ৮ জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। তাদের একটি করে ক্রেস্ট, শাড়ি, শাল, ফুল ও মাস্ক উপহার দেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী।

    আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকার ওসমানী মিলনায়তন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসাক ইন্দিরা।

    সম্মাননা প্রাপ্ত ৮ জন মহিলা বীর মুক্তিযোদ্ধারা হলেন কাঁঠালিয়ার পশুরিবুনিয়া গ্রামের শাহানা সিদ্দিকা, সদর উপজেলার কীর্ত্তিপাশার ডুমরিয়ার সেফালি রানী রায়, নথুল্লাবাদ বীরকাঠি গ্রামের মোসা আলেয়া বেগম (বীরঙ্গনা), ঝালকাঠি শহরের পশ্চিম চাদঁকাঠির রামা রানী দাস, পোনাবালিয়ার দিয়াকুল গ্রামের মোসাম্মৎ সেলিনা রহমান, কীর্ত্তিপাশার রুন্সি গ্রামের অঞ্জলী রায়, নথুল্লাহবাদ গ্রামের সীমা বেগম (বীরঙ্গনা) ও চাচৈর গ্রামের খন্দকার মুন্নুজান। এর মধ্যে তিন জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।
    সম্মাননা ও উপহার পেয়ে খুশি মহিলা মুক্তিযোদ্ধারা। সম্মাননা পেয়ে তাঁরা প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    এ সময়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, ঝালকাঠি চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুল ইসলাম তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার উপস্থিত ছিলেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ