ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ঈদ উপলক্ষে ১৪ হাজার কোটি নতুন নোট বাজারে

    ঈদ উপলক্ষে ১৪ হাজার কোটি নতুন নোট বাজারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদে নতুন নোটের চাহিদা বেড়ে যায়। তাই ঈদুল ফিতর উপলক্ষে ১৪ হাজার কোটি নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোটের মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট। নতুন নোট বাজারে ছাড়লেও করোনার বিধিনিষেধের কারণে আগের মতো জনসাধারণের কাছে বিশেষ ব্যবস্থায় নোট বিনিময় করছে না কেন্দ্রীয় ব্যাংক। করোনার ঝুঁকি মোকাবিলায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র। 

    কীভাবে পাবেন নতুন নোট? বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে ১৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে। এর মধ্যে এখন পর্যন্ত চার হাজার কোটি টাকা বাজারে চলে গেছে। এখনও ১০ থেকে ১১ হাজার কোটি টাকার নোট আছে। ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী বাজারে নোট ছাড়া হবে।  

     তিনি জানান, ব্যাংকগুলোও আগের মতো জনসাধারণের কাছে নোট বিনিময় করছে না। তবে গ্রাহকরা ব্যাংকে লেনদেনের সময় নতুন টাকা নেয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া অনেক এটিএম বুথেও নতুন নোট দেয়া হচ্ছে। এবার নতুন মুদ্রার মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট। তবে নতুন ডিজাইনের ৫০ ও ২০০ টাকার নোটের চাহিদা বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ১০০ ও ৫০০ টাকার নতুন নোটেও জনসাধারণের আগ্রহ রয়েছে। 

    বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা জানান, বছরের সব সময়ই নতুন নোট ছাপানো হয়। তবে ঈদের আগে নতুন নোটের চাহিদা বাড়ে, তাই ছাপানোর পরিমাণও বাড়ানো হয়। পূর্বের মতোই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে। এ বছর করোনার সংকটেও বাজারে নতুন টাকার চাহিদা বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ