ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কলাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে গাছ চাপায় স্কুল ছাত্রী নিহত

    কলাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে গাছ চাপায় স্কুল ছাত্রী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় টমটম থেকে গাছ ছিটকে রাস্তার পাশে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে সুরাইয়া বেগম (৮) এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। কলাপাড়া থানার এস আই শওকত জাহান খান জানান, আমতলী উপজেলার কাউনিয়া গ্রামের সাইদুল গাজীর স্ত্রী তানিয়া বেগম গত ৭ ফেব্রুয়ারি ফুলবুনিয়া গ্রামে বাবা রহিম ভদ্র'র বাড়িতে সন্তান নিয়ে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে নানা বাড়ির উঠানে খেলা করতে ছিলো সুরাইয়া। বাড়ির উঠানের সামনের একটি গাছ কেটে চেরাই করার জন্য টমটমে তুলতে ছিলো শ্রমিকরা।

    এ সময় গাছের খন্ড টমটমে তুলতে গিয়ে ছিটকে রাস্তার পাশে দাড়ানো সুরাইয়ার ঘাড় ও মাথায় আঘাত লাগে। এতে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হলে তাৎক্ষণিক তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানায়। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ