ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • সহিংসতায় অনুদানের টাকা ব্যবহার করতো হেফাজত

    সহিংসতায় অনুদানের টাকা ব্যবহার করতো হেফাজত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদ্রাসার উন্নয়নের জন্য বিদেশ থেকে যে অনুদান আসত সেটাও সহিংসতায় ব্যবহার করতো হেফাজত। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে পুলিশ।

    হাটহাজারী থানায় আক্রমণের ঘটনায় অর্ধশত হেফাজত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই ঘটনার দুই দিন আগেই নেতারা মাদ্রাসা ছাত্রদের নির্দেশনা দেন যেভাবেই হোক আক্রমণ করে হাটহাজারী থানা দখলে নিতে হবে। কিন্তু হেফাজতের কোনো ব্যানার ব্যবহার করা যাবে না। তারা আক্রমণ করলেও পুলিশের প্রস্তুতি থাকায় তাদের উদ্দেশ্য সফল হয়নি বলে জানান ওই কর্মকর্তা।


    ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম জানান, এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ পেয়েছে সহিংসতার মূল কারণ।

    এসব তথ্য তুলে ধরে মাহবুবুল আলম জানান, চলতি রমজানেই দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরির নীলনকশায় মেতেছিল হেফাজতের নেতারা। দেশ-বিদেশ থেকে মাদরাসায় আসা অনুদানের টাকা সাম্প্রতিক সহিংসতায় খরচ করা হয়েছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ