ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি মান্নান, সম্পাদক মোশাররফ  

    ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি মান্নান, সম্পাদক মোশাররফ  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির ২০২২ সনের কার্য্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১১টি পদের ১০টিতে একাধিক প্রার্থী না থাকায় সে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন। শুধু সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

    বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে ১৫৪ জন ভোটারের মধ্যে ১০০ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। 

    ভোটগ্রহণ শেষে দুপুর ৩টায় ভোটের ফলাফল ঘোষণা করেন সমিতির সাধারণ সম্পাদক আ স ম মোস্তাফিজুর রহমান মনু। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সিনিয়র আইনজীবী মীর রফিকুল ইসলাম আজম।

    ৫৪ ভোট পেয়ে আগামী ১ বছরের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মোশারেফ হোসেন হাওলাদার। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম মোল্লা (খোকন) ৪৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সভাপতি পদে বীর মুক্তিযোদ্বা আব্দুল মান্নান রসুল, সহসভাপতি মুনসী আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মো. বনি আমিন বাকলাই, শ্রী কার্তিক চন্দ্র দত্ত ও মো. আল আমিন ফরাজী। এ ছাড়া সম্পাদক ভিজিল্যান্স পদে মো. মনজুর হোসেন, সম্পাদক লাইব্রেরি শ্রী সঞ্জয় কুমার মিত্র, সম্পাদক (ভর্তি) মুহাম্মদ জাকারিয়া রহমান (জিহাদ), নির্বাহী সদস্য মো. আবদুল জলিল এবং মো. আবদুল আলিম।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ