ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরী থেকে বিপুল সংখ্যাক মজুতকৃত নকল সিগারেট জব্দ ফুয়েল পাস অ্যাপের আওতায় আসলো বরিশালসহ আরও যেসব জেলা   সব ধরনের সরকারি শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ হচ্ছে বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা এবারও হরমুজে আটকে গেলো ‘বাংলার জয়যাত্রা’ দিনের তাপমাত্রা সামান্য কমলেও গরম অব্যাহত থাকতে পারে বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান 
  • ঝালকাঠিতে চেম্বারের নবনির্বাচিত সভাপতিকে প্রেসক্লাবের সংবর্ধনা

     ঝালকাঠিতে চেম্বারের নবনির্বাচিত সভাপতিকে প্রেসক্লাবের সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি, প্রেসক্লাবের দাতা সদস্য ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মু মনিরুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাব। বুধবার সন্ধ্যায় তাকে প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

    প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধিত মু. মনিরুল ইসলাম তালুকদার। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, আজীবন সদস্য হেমায়েত উদ্দিন হিমু, সহসভাপতি মানিক রায়, সাবেক সভাপতি কাজী খলিলুর রহমান, সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা ও সদস্য শফিউল ইসলাম সৈকত। গত ২৮ ডিসেম্বর ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে মু. মনিরুল ইসলাম তালুকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ