ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু 
  • বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: ওবায়দুল কাদের

     বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর এখনো বিভিন্ন দেশে যেসব আসামি পলাতক আছে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে এবং তাদেরও ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

    রোববার রাজধানীর বনানী কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের।

    তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর কেনো আওয়ামী লীগের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারলো না, তার কারণ খুঁজে দেখতে হবে। 

    তিনি বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার মঞ্চে যারা ছিলেন, তাদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যারা পলাতক, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, তখনই ঘাতকরা রাতের আধারে সপরিবারে তাকে হত্যা করে।

    ওবায়দুল কাদের বলেন,  বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলব যারা, তাদের তদন্তের আওতায় আনতে হবে। নতুন প্রজন্মকে কোনো কিছুতেই অন্ধকারে রাখা যাবে না। সেজন্য তাদের স্বরূপ উন্মোচন করা উচিত। স্বাধীনতার পরাজিত শক্তির কুশীলবরা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য ঘৃণ্য বর্বরোচিত হামলা করে বঙ্গবন্ধুকে হত্যা করে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ