ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • তথ্য ফাঁস নিয়ে যা জানাল ফেসবুক

    তথ্য ফাঁস নিয়ে যা জানাল ফেসবুক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশসহ ১০৬ দেশের ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এসব তথ্য প্রকাশ করে একটি লো-লেভেল হ্যাকিং প্ল্যাটফর্ম প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। তথ্য ফাঁস হওয়ার তালিকায় বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারী রয়েছেন ৩৮ লাখ।

    সবচেয়ে বেশি ৩ কোটি ২০ লাখ তথ্য প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের। তবে যাদের তথ্য ফাঁস হয়েছে, তাদের নোটিফিকেশনের মাধ্যমে এ ব্যাপারে জানানোর কোনো পরিকল্পনা নেই ফেসবুকের। 

    জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আয়ারল্যান্ডের ডাটা প্রটেকশন কমিশন ফেসবুকের সঙ্গে এই তথ্য ফাঁসের ঘটনার ব্যাপারে আলোচনার জন্য যোগাযোগ করে। আলোচনায় ফেসবুক জানিয়েছে, যাদের তথ্য ফাঁস হয়েছে, তাদের নোটিফিকেশনের মাধ্যমে এ ব্যাপারে কোনো তথ্য তারা জানাবে না। জানানোর কোনো পরিকল্পনা নেই।

    ফাঁস হওয়া তথ্যে দেখা যায়, ফেসবুকের কর্ণধার স্বয়ং মার্ক জাকারবার্গের ব্যক্তিগত তথ্যও চুরি হয়ে গেছে। জাকারবার্গের ব্যক্তিগত মোবাইল নাম্বার, ই মেইল, জন্ম তারিখ চুরি করে ফাঁস করে দেওয়া হয়েছে।

    এ প্রসঙ্গে ফেসবুকের বক্তব্য, নিরাপত্তা ত্রুটির কারণে এই তথ্যগুলো ফাঁস হয়েছে। তবে ২০১৯ সালেই তারা সব ঠিক করে ফেলেছেন। এই তথ্যগুলো আগের চুরি করা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ