ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ৩০ পয়সা খরচে বিটিসিএলের ‘আলাপ’ ‍

    ৩০ পয়সা খরচে বিটিসিএলের ‘আলাপ’ ‍
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল)  কলিং সেবা অ্যাপ ‘আলাপ’ -এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো।


    ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গত রোববার ঢাকায় এক ভার্চুয়াল অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন এবং আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেন। 

    ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। 

    বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন অনুষ্ঠানে বক্তব্য দেন।

    ‘আলাপ’ অ্যাপটি ইনস্টল করলে একজন গ্রাহক নিজের বর্তমান মোবাইল নম্বরের সঙ্গে মিলিয়ে একটি নতুন আলাপ নম্বরের মালিক হবেন। আলাপ থেকে আলাপে কথা বলা এবং চ্যাট করা যাবে বিনামূল্যে। তবে তার জন্য ইন্টারনেট সংযোগ থাকতে হবে। 

    আলাপ থেকে যে কোনো মোবাইল বা ল্যান্ডফোনে কথা বললে প্রতি মিনিটে খরচ হয় ৩০ পয়সা। এতে রয়েছে প্রতি সেকেন্ড পালস সুবিধা (১৫ শতাংশ ভ্যাট যুক্ত)। আবার যে কোনো মোবাইল বা ল্যান্ডফোন নম্বর থেকেও আলাপে কল করা যায়। 

    গত ২৬ মার্চ থেকে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপস্টোরে ‘আলাপ’  অ্যাপটি উন্মুক্ত করা হয়। ৭ এপ্রিল পর্যন্ত অ্যাপটি চার লাখের বেশি সাইনআপ করা হয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ