ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

প্রেমে ব্যর্থ: কলেজছাত্রের আত্মহত্যা

প্রেমে ব্যর্থ: কলেজছাত্রের আত্মহত্যা
ছবি : প্রতীকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রেমে ব্যর্থ হয়ে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেছে আবির আজাদ নামে এক কলেজছাত্র। ঘটনাটি ঘটে শুক্রবার (৬ আগস্ট) বিকালে উপজেলার ভায়াডাঙা বানিয়া পাড়া গ্রামে নিজ বসত ঘরে। নিহত আবির আজাদ ওই গ্রামের আলমগীর আজাদের ছেলে।

নিহত আবিরের মা মেরিনা জানান, আমাদের ৩ মেয়ে ১ ছেলে। আবির শ্রীবরদী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। 

কিছুদিন যাবৎ মোবাইল ফোনে এক মেয়ের সঙ্গে প্রেম করত। কিন্তু কার সঙ্গে তা আমরা জানি না। সম্প্রতি এই নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে অশালীন কথাবার্তা বলতো। শুক্রবার দুপুরে বাড়িতে একাই ছিল। দুপুরে ঘরের দরজা বন্ধ করে গলায় রশি বেঁধে ধন্যার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার মা বাবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ