ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • চাঁদপুরে লক্ষাধিক মুসলমানের রোজা শুরু

    চাঁদপুরে লক্ষাধিক মুসলমানের রোজা শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের অর্ধশত গ্রামে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। হিজরি চন্দ্র মাস হিসেব করে এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে সোমবার (১২ এপ্রিল) রাতে তারাবির নামাজ এবং মঙ্গলবার ভোরে সেহেরি খাওয়ার মধ্য দিয়ে জেলার অর্ধশত গ্রামের মানুষ পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেন।

    চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা ইসহাক (রহ.) ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে অনুসারীদের নিয়ে এলাকায় প্রথম রমজান পালন ও দুটি ঈদ উদযাপন প্রচলন করেন। হাজীগঞ্জ ছাড়াও পাশের ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলার অর্ধশত গ্রামের লক্ষাধিক মুসলমান এভাবে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করছেন।

    সাদ্রা দরবার শরীফের পীরজাদা, মতলব উত্তরে নওহাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়া চৌধুরী আল মাদানি জানান, যেহেতু শাবান মাসের ৩০ দিন শেষ হয়েছে। সুতরাং পরের দিন থেকে পবিত্র রমজান পালন করা প্রতিটি মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। সেই হিসেবে আমরা তা পালন করছি।

    জেলার ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর গ্রামের বাসিন্দা কামরুল পাটোয়ারী জানান, গতরাতে এশার নামাজের পর এলাকাবাসী মসজিদে তারাবির নামাজ আদায় করেন। পরে ভোর রাতে সেহেরি খাওয়ার মধ্য দিয়ে আজ (মঙ্গলবার) সিয়াম সাধনা শুরু করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ