ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ৯৯৯-এ ফোন করে পতিতাবৃত্তি থেকে দুই তরুণীর রক্ষা

    ৯৯৯-এ ফোন করে পতিতাবৃত্তি থেকে দুই তরুণীর রক্ষা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে দুই তরুণী নিজদের রক্ষা করতে সক্ষম হয়েছেন। তাদের ইচ্ছার বিরুদ্ধে একটি ঘরে বন্দি রেখে পতিতাবৃত্তিতে লিপ্ত করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই দুই তরুণী। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    ঘটনার বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, শুক্রবার রাত আটটায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের সময় রৌফাবাদ এলাকার একটি বাসা থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত সুরমা বেগম (৩৫), তানজিল হোসেন (২২) ও এরান হোসেন (২১) জোরপূর্বক ওই দুই তরুণীকে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে এই বাসায় এনে আটকে রেখেছিল। পরে তাদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। তাদের একজনের স্বামীর শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। তিনি স্বামীর চিকিৎসায় একটি চাকরি খুঁজছিলেন। কিন্তু তিনি এ চক্রের খপ্পরে পড়েন। শেষে তিনি জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করেন। এই ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ