ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • বুয়া সেজে ইয়াবা বিক্রি!

    বুয়া সেজে ইয়াবা বিক্রি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) গভীর রাতে নগরীর ডবলমুরিং মডেল থানার আগ্রাবাদ এক্সেস রোডের ফুলকলি মোড় থেকে গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাফিয়া বেগম (৫০) নামে একজন মহিলা রয়েছেন। যিনি মানুষের বাসা-বাড়ি কাজ করেন এবং এই ছদ্মবেশে ইয়াবাও বিক্রি করেন। গ্রেপ্তারকৃত বাকি দুজন হলেন মো. আল আমিন (৪০) এবং মো. মোশারফ হোসেন (৩১)।

    ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ এক্সেস রোডের ফুলকলি রোডের সামনে থেকে মো. আল আমিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানান, পেশায় তিনি সিএনজি চালক। তার আরেক বন্ধু ম্যাক্সিমা চালক মোশাররফ। তাদের বাসায় বুয়ার কাজ করে মাফিয়া। বুয়ার কাজের আড়ালেই সে ইয়াবা বিক্রি করেন। তারা তিনজনই ইয়াবা বিক্রি করেন।

    ওসি আরও জানান, মাফিয়া বুয়ার কাজের আড়ালে ক্রেতা খুঁজে তাদের কাছ থেকে মোট ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মো. আল আমিন ও মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে দুইটি করে এবং মাফিয়া বেগমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ