ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ওবায়দুল কাদেরের বাড়ির সামনে গুলি বর্ষণ-ককটেল বিস্ফোরণ

    ওবায়দুল কাদেরের বাড়ির সামনে গুলি বর্ষণ-ককটেল বিস্ফোরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে ওবায়দুল কাদেরের নিজ বাড়ি বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের গ্রামের বাড়ির প্রবেশ পথে একদল দুর্বৃত্ত গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করে এবং ওবায়দুল কাদেরের পরিবারকে গালিগালাজ করে পালিয়ে যায়। এর আগেও বেশ কয়েকবার তার বাড়িতে হামলা চালানো হয়।

    খবর পেয়ে নোয়াখালী ডিবি পুলিশ ও কোম্পানীগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনাস্থল থেকে ১টি গুলির খোসা ও ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বর্তমানে বসুরহাট বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। র‌্যাব, ডিবি পুলিশ, দাঙ্গা পুলিশের টহল জোরদার করা হয়।

    ককটেল হামলার প্রতিবাদে বিকেলে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে। এ ব্যাপারে বাড়িতে অবস্থানকারী মেয়র আবদুল কাদের মির্জার স্ত্রী আক্তার জাহান বকুল বলেন, মেয়রের রাজনৈতিক প্রতিপক্ষরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।


    কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল ও ১টি গুলির খোসা উদ্ধার করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ